প্রশ্ন উত্তরে বাংলা সাহিত্যে

#প্রশ্ন_উত্তরে_বাংলা_সাহিত্যের_ইতিহাস
********************************************
1)নজরুল ইসলাম তাঁর কোন গ্রন্থটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেউৎসর্গ করেন?
উত্তর :-চন্দ্রবিন্দু ।
2)শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের, প্রথম কাব্যগ্রন্হের নাম কি?
উত্তর :-প্রথম উপন্যাস হল 'কুয়োতলা'। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'হে প্রেম, হে নৈশব্দ' ১৯৬১ সালে প্রকাশিত হয়দেবকুমার বসুর চেষ্টায়।
3)"বাইশে শ্রাবণ" - কার লেখা, কী জাতীয় গ্রন্থ?
উত্তর :-বিভাস রায়চৌধুরী
4)রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাসাশ্রয়ীদুটি উপন্যাসের নাম কী??
উত্তর :-"বৌ-ঠাকুরাণীর হাট" (1883),"রাজর্ষি" (1887)।
5)"আগামীকাল" উপন্যাসটি কার লেখা?
উত্তর :-প্রেমেন্দ্র মিত্র।
6)হিন্দু ধর্ম-কর্ম ও সমাজের নিন্দা প্রচার করা যে পত্রিকার উদ্দেশ্য ছিল, সেটি নাম কি?
উত্তর :- 'সমাচার দর্পণ'
7)বন্যার কথা স্থান পেয়েছে এমন একটি উপন্যাসের নাম বলুন।
উত্তর :-পদ্মা নদীর মাঝি
8)নবকুমার কবিরত্ন—কার ছদ্মনাম?
উত্তর :-সত্যেন্দ্রনাথ দত্ত
9)রবীন্দ্রনাথ ঠাকুরের " বৈকুণ্ঠের খাতা " যে শ্রেণীর কোন  কমেডি?
উত্তর :-ষড়যন্ত্র মূলক কমেডি
10)প্রথম সার্থক ঐতিহাসিক ঊপন্যাস রচনাকার কে?
উত্তর :-ওয়াল্টর স্কট।
*বাংলাতে বঙ্কিমচন্দ্র
11)কমেডি' শব্দটি সৃষ্টির মূলে কোন ধরনের শব্দ রয়েছে?
উত্তর -গ্রিক
12)"জুড়িয়ে দিল চোখ আমার,পুড়িয়ে দিল চোখ/বাড়ি এসে বলেছিলাম ওদের ভালো হোক৷"—কার কোন কবিতার লাইন?
উত্তর :-মালতীবালা বালিকা বিদ্যালয়'- জয় গোস্বামী।
13) "রাজপুত জীবনসন্ধ্যা" কার লেখা?
উত্তর :-রমেশচন্দ্র দত্ত
14)"বই কিনে কেউ দেউলিয়া হয় না।" উক্তিটি কার?
উত্তর :-সৈয়দ মুজতবা আলী
15)বেমানান গ্রন্থটি নাম উল্লেখ করো ?
উত্তর :-মরাচাঁদ বিজন ভট্টাচার্যের নাটক ।
16)"গণনায়ক" - কার লেখা গল্পগ্রন্থ?
উত্তর :-সতীনাথ ভাদুড়ী
17)মুজতবা আলীর সার্থক ভ্রমণ কাহিনী মূলক রচনা কোনটি?
উত্তর :-দেশে বিদেশে
18)শিশিরকুমার দাসের মতানুসারে ' ভারতীয় সাহিত্যের প্রথম রাজনৈতিক উপন্যাস' নাম কি ?
উত্তর :-আনন্দমঠ
19)চর্যাপদকে নিয়ে লেখা উপন্যাস :'নীল ময়ূরির যৌবন'— রচয়িতা কে?
উত্তর :-সেলিনা হোসেন
20)প্রমথনাথ বিশীর " মৌচাকে ঢিল" হল এক ধরনের কি?
উত্তর :-কমেডি
21)"অভাগা যেদিকে যায়, সাগর শুখাইয়া যায়" উক্তিটি কোন কবির?
উত্তর :-মুকুন্দরাম চক্রবর্তী
22)"জাগরী" উপন্যাস কাকে উৎসর্গ করা হয়?
উত্তর :-স্বার্থত্যাগী রাজনৈতিক কর্মীদের।।
23)"Web of Indian Life" কার লেখা?(ix )
উত্তর :-মিস নোবেল বা ভগিনি নিবেদিতা
24)বাংলা সাহিত্যের মধ্যযুগে "ত্রয়ী নাগরিক কবি " নামে কারা পরিচিত?
উত্তর :-জয়দেব, বিদ্যাপতি ও ভারত চন্দ্র
25)বিষ্ণু দে'র লেখা "সাত ভাই চম্পা " কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর :-সাত ভাই চম্পা"
26)সত্যেন্দ্রনাথ দত্তের আত্মপ্রকাশ কোন পত্রিকায়?
উত্তর :-কবি রূপে সত্যেন্দ্রনাথ দত্ত-এর প্রথম আত্মপ্রকাশ সুরেশ চন্দ্র সমাজপতি কর্তৃক সম্পাদিত "সাহিত্য" পত্রিকায়।
27)ঈশ্বর গুপ্তের মৃত্যুর পর সংবাদ প্রভাকর এর সম্পাদক কে হন ?
উত্তর :-রামচন্দ্র গুপ্ত
28)ধূসর পান্ডুলিপি'কোন কবির কাব্যগ্রন্থ?
উত্তর :-জীবনানন্দ দাশ
28)" ব্রাহ্মণ সেবধি" পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল? সম্পাদক কে ?
উত্তর :-ব্রাহ্মণ সেবধি (১৮২১) - রাজা রামমোহন রায়
29)'মিলনরাত্রি' - উপন্যাসটির লেখক কে?
উত্তর :-স্বর্ণকুমারী দেবী।
30)বেদান্ত চন্দ্রিকা' কার লেখা?কিসের প্রতিবাদে লেখা?
উত্তর :-মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কাররামমোহনের 'বেদান্ত গ্ৰন্থ' ও 'বেদান্তসার' এর প্রতিবাদে।
31)'বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস' - গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর :-আশুতোষ ভট্টাচার্য
32)'বাংলাভাষা পরিচয়' - প্রবন্ধমূলক গ্রন্থটি কার লেখা?
উত্তর :-রবীন্দ্রনাথ ঠাকুর
33)লক্ষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত"রামায়ণ" কোন শতাব্দীতে রচিত হয়েছিল?
উত্তর :-সপ্তদশ
34)"নেহাত কাঁচা তো? " -উদ্ধৃত অংশে"কাঁচা " বলতে বোঝানো হয়েছে?
উত্তর :-তপনের অপরিপক্ক লেখার হাতকে
35)"নিশান্তিকা" কার লেখা?
উত্তর :-যতীন্দ্রনাথ সেনগুপ্ত


তথ্য সংগ্রহ :-
বিশ্ব নাথ মাহাত
রাঁচি বিশ্ব বিদ্যালয়বাংলা সাহিত্যের ইতিহাস

Comments

Popular posts from this blog

অনুবাদ_সাহিত্য

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস