অনুবাদ_সাহিত্য

...#অনুবাদ_সাহিত্য
প্র : বর্তমানে পৃথিবীতে কয়টি জাতমহাকাব্য আছে?
উ : চারটি। ১. মহাভারত ২. রামায়ণ ৩. ইলিয়ড ৪. ওডেসি।
প্র : পৃথিবীতে প্রধান সাহিত্যিক মহাকাব্য কয়টি?
উ : ৪টি। ১. মিলটনের 'প্যারাডাইস লস্ট', ২. মাইকেলের 'মেঘনাদবধ কাব্য', ৩. ভার্জিলের 'ঈনীদ', ৪. ফেরদৌসীর 'শাহনামা'।
প্র : মহাভারতের মূল রচয়িতা কে?
উ : কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসবেদ।
প্র : মহাভারত প্রথমে কোন ভাষায় রচিত?
উ : সংস্কৃত ভাষায়।
প্র : মহাভারতের পটভূমি কি?
উ : খ্রিস্টপূর্ব পঞ্চম চতুর্থ শতাব্দীর পূর্ব থেকে কুরু-পাণ্ডবের যুদ্ধসংক্রান্ত নানা উপকাহিনী ব্যাসবেদ একত্রিত করে রচনা করেন বিরাটাকার মহাভারত।
প্র : মহাভারতের সর্বপ্রথম বাংলায় অনুবাদ কে করেন?
উ : কবীন্দ্র পরমেশ্বর।
প্র : পরাগলী মহাভারত কি?
উ : কবীন্দ্র পরমেশ্বর অনূদিত মহাভারতই পরাগলী মহাভারত নামে পরিচিত।
প্র : মধ্যযুগে মহাভারতের সর্বশ্রেষ্ঠ অনুবাদক কে?
উ : কাশীরাম দাস। কবি নিজেই ভনিতায় বলেছেন_
"মহাভারতের কথা অমৃত সমান।
কাশীরাম দাস ভনে শুনে পুণ্যবান "
প্র : 'ছুটিখানি মহাভারত' এর রচয়িতা কে?
উ : শ্রীকর নন্দী।
প্র : গুণরাজ খান কে?
উ : মালাধর বসু। তিনি 'শ্রীকৃষ্ণ বিজয়' নামে ভাগবতের বাংলা অনুবাদ করেন।
প্র : কাশীরাম দাস কোথায় জন্মগ্রহণ করেন?
উ : বর্ধমান জেলার কাটোয়া মহকুমার সিদ্ধি গ্রামে।
প্র : রামায়ণের মূল রচয়িতা কে?
উ : বাল্মীকি।
প্র : রামায়ণ প্রথম কোন ভাষায় রচিত?
উ : সংস্কৃত ভাষায়।
প্র : মধ্যযুগে রামায়ণের প্রথম এবং শ্রেষ্ঠ বাংলা অনুবাদক কে?
উ : কৃত্তিবাস ওঝা।
প্র : 'ইলিয়ড' ও 'ওডেসি' কাব্যের রচয়িতা কে?
উ : হোমার।
প্র : হোমার কোন দেশের কবি?
উ : গ্রিস।
প্র : হোমারের প্রকৃত নাম কি?
উ : হোমেরোস।
প্র : কোন মহিলা কবি প্রথম রামায়ণ অনুবাদ করেন?
উ : চন্দ্রাবতী। তিনি ছিলেন মনসামঙ্গল কাব্যের কবি দ্বিজ বংশীদাসের কন্যা।
প্র : 'শাহনামা' কাব্যের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ কে করেন?
উ : মনির উদ্দিন ইউসুফ।
প্র : 'পবিত্র কোরাআন' সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে? কেন?
উ : ভাই গিরিশচন্দ্র সেন। তিনি সহ ব্রহ্মধর্মের অনুসারীরা পবিত্র কোরআনের একত্ববাদের বাণী দ্বারা এত বেশি অনুপ্রাণিত হয়েছিলেন যে, তাদের জন্য পবিত্র কোরআনের একটি বাংলা অনুবাদ অত্যাবশ্যক হয়ে পড়েছিল।

তথ্য সংগ্রহ :-
বিশ্ব নাথ মাহাত
রাঁচি বিশ্ব বিদ্যালয় 

Comments

Popular posts from this blog

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস