অনুবাদ_সাহিত্য
...#অনুবাদ_সাহিত্য প্র : বর্তমানে পৃথিবীতে কয়টি জাতমহাকাব্য আছে? উ : চারটি। ১. মহাভারত ২. রামায়ণ ৩. ইলিয়ড ৪. ওডেসি। প্র : পৃথিবীতে প্রধান সাহিত্যিক মহাকাব্য কয়টি? উ : ৪টি। ১. মিলটনের 'প্যারাডাইস লস্ট', ২. মাইকেলের 'মেঘনাদবধ কাব্য', ৩. ভার্জিলের 'ঈনীদ', ৪. ফেরদৌসীর 'শাহনামা'। প্র : মহাভারতের মূল রচয়িতা কে? উ : কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসবেদ। প্র : মহাভারত প্রথমে কোন ভাষায় রচিত? উ : সংস্কৃত ভাষায়। প্র : মহাভারতের পটভূমি কি? উ : খ্রিস্টপূর্ব পঞ্চম চতুর্থ শতাব্দীর পূর্ব থেকে কুরু-পাণ্ডবের যুদ্ধসংক্রান্ত নানা উপকাহিনী ব্যাসবেদ একত্রিত করে রচনা করেন বিরাটাকার মহাভারত। প্র : মহাভারতের সর্বপ্রথম বাংলায় অনুবাদ কে করেন? উ : কবীন্দ্র পরমেশ্বর। প্র : পরাগলী মহাভারত কি? উ : কবীন্দ্র পরমেশ্বর অনূদিত মহাভারতই পরাগলী মহাভারত নামে পরিচিত। প্র : মধ্যযুগে মহাভারতের সর্বশ্রেষ্ঠ অনুবাদক কে? উ : কাশীরাম দাস। কবি নিজেই ভনিতায় বলেছেন_ "মহাভারতের কথা অমৃত সমান। কাশীরাম দাস ভনে শুনে পুণ্যবান " প্র : 'ছুটিখানি মহাভারত' এর রচয়িতা কে? উ : শ্রীকর নন্দ...